সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

ইতালিতে আইন লঙ্ঘন ও শর্ত পূরণে ব্যর্থতা বের্গামোতে ১০৬৩টি রেসিডেন্স পারমিট বাতিল

আপডেট:

​বিশেষ প্রতিবেদন:ইতালির বের্গামো পুলিশের ইমিগ্রেশন বিভাগ চলতি বছরের প্রথম নয় মাসে ১,০৬৩টি রেসিডেন্স পারমিট বাতিল করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ সংক্রান্ত বাতিল আদেশের হার প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অভিবাসন আইন বাস্তবায়ন এবং অবস্থানের শর্তাবলী সঠিকভাবে বজায় রয়েছে কিনা তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।​ ইতালীয় আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে আদালতের দোষী সাব্যস্ত রায় বা দণ্ডাদেশ থাকায় বহু প্রবাসীর রেসিডেন্স পারমিট সরাসরি বাতিল করা হয়েছে। নির্দিষ্ট ক্যাটাগরির পারমিটধারীরা ইতালির বাইরে একাধারে ১২ মাসের বেশি সময় অতিবাহিত করায় তাদের অবস্থানের আইনি বৈধতা বাতিল ঘোষণা করা হয়। কাজের ভিসায় প্রথমবার এসে বহু কর্মী অভিবাসন হেল্পডেস্কে প্রয়োজনীয় কর্মচুক্তি (কন্ত্রাত্তো দি সোজ্জোর্নো) স্বাক্ষর না করায় তাদের পারমিট ইস্যুর মূল প্রক্রিয়াটি আটকে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মচুক্তি সম্পন্ন না করার ফলে প্রবেশ সংক্রান্ত অনুমোদনপত্র বা নুলা ওস্তা এবং ইস্যুকৃত ভিসা বাতিল হয়ে যায়। এর ফলে নতুন রেসিডেন্স পারমিট পাওয়ার আইনি সুযোগ সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে।বের্গামো পুলিশ প্রশাসন জানিয়েছে, ইতালির অভিবাসন আইন কঠোরভাবে বজায় রাখতে এবং পারমিট পাওয়ার শর্তাবলী অক্ষুণ্ন রয়েছে কিনা তা নিশ্চিত করতে পুলিশি তদন্ত ও তদারকি কার্যক্রম আগামী মাসগুলোতেও একইভাবে অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত