সাদেকুল ইসলাম
লালমনিরহাট (আদিতমারী) প্রতিনিধি।।
বাংলাদেশ প্রেস ক্লাব আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ সোমবার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যসহ স্হানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এস আর শরিফুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক নেতা দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি জনাব মিজানুর রহমান মিজান। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক আদিতমারীর এরিয়া ম্যানেজার কে.এ.জেড.এম মুহিদুজজামান, আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম. আদিতমারী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম. মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রকিবুল ইসলাম রুবেল. বাংলাদেশ প্রেস ক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামাল শিমুল. সাংগঠনিক সম্পাদক আশিক বাবু. বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সিনিয়রসহ-সভাপতি দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাদেকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী সরকার সুমন. দৈনিক নুরজাহান সংবাদের জেলা প্রতিনিধি ওমর ফারুক সুমন. বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিলন কুমার রায়. দৈনিক জনপদ আদিতমারী প্রতিনিধি আতিকুর রহমান রানা প্রমুখ। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব।


