আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ -৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
ময়মনসিংহ -৪ আসনটি আওয়ামী লীগের ঘাটি ও গুরুত্বপূর্ণ একটি আসন।তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন পেয়ে এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন একেএম আফজালুর রহমান বাবু।
এসময় তার সাথে হাজারো দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।উল্লেখ্য,শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।
ময়মনসিংহ -৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন আফজালুর রহমান বাবু
আপডেট:

