আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
মামলার তথ্য গোপন করায় রিটার্নিং অফিসারের বাতিল করা প্রার্থীতা আপিল করে ফিরে ফিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল সি আইপি।
মঙ্গলবার ১২ ডিসেম্বর সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানীতে প্রাথীতা ফিরে পেলেন তিনি। নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনারের উপস্থিতিতে আপিল শুনানী অনুষ্ঠিত হয়।এ আসনে সুব্রত পালের প্রধান প্রতিপক্ষ বর্তমান এমপি নৌকার প্রার্থী আফজাল হোসেন।

