আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হাওর এলাকা নিকলী-বাজিতপুর নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসন।এ আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও নিজ কর্মীকে মারধরের অভিযোগ এনেছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল।এ ঘটনায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল।লিখিত অভিযোগে সুব্রত পাল বলেন,রবিবার ৩১ ডিসেম্বর আমার পূর্ব নির্ধারিত গণসংযোগ ও পথসভা ছিল জারইতলা ইউনিয়ন ও নিকলী সদর ইউনিয়ন এলাকায়।জারইতলা ইউনিয়নের পথসভা শেষ করে মোটরসাইকেল ও অটোরিকশার গাড়িবহর নিকলী সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকা অতিক্রম করার সময় অভিযুক্ত নিকলী উপজেলার ষাইটধার এলাকার সজন মিয়া আমার কর্মী সাদ্দাম হোসেন আপনকে টেনে মাটিতে ফেলে দেয় এবং কিল ঘুষি মারে।এছাড়াও সাদ্দাম হোসেন আপনকে অভিযুক্ত সজন মিয়া হুমকি দেয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলে জানে মেরে ফেলবে।এর আগে গত শনিবার নিকলী উপজেলার ষাইটধার এলাকায় অভিযুক্ত সজন মিয়ার সাথে সাদ্দাম হোসেন আপনের স্বতন্ত্র প্রার্থী সুব্রত পালের ঈগল প্রতীকের পোস্টার ছিড়ার সময় কথা কাটাকাটি হয়।এরই জের ধরে রবিবার এ ঘটনা ঘটে বলে জানায় স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল।
নিকলীতে কর্মীকে মারধরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী সুব্রত পালের
আপডেট:

