আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলার বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাত বলেছেন,মিথ্যা আশ্বাস আর ভূয়া প্রতিশ্রুতিতে আপনারা কেউ বিশ্বাস করবেন না।সোমবার বিকালে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লারচর বাজার এলাকায় এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি আরো বলেন,রাজনীতি কোন মানুষের পেশা হতে পারে না।রাজনীতি হবে মানুষের কল্যাণে।কিন্তু আজকে যারা সদর উপজেলার বিভিন্ন পদে আসীন তাদের পেশা কি? তারা আজকে ১০ কোটি ২০ কোটি টাকার মালিক হয়ে গেছে,তাদের বাড়ির সামনে ১০ কোটি টাকা দামের গাড়ি থাকে,তাদের এত টাকা উৎস কোথায়? ১০ টি বছর যাবত তারা মিথ্যা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে শাসন করে আসছে।জনগণ কোন দরকারে সমস্যায় পড়ে গেলে বলে উপজেলা চেয়ারম্যান এর কাছে কিছু নাই।তাইলে নির্বাচন আসলে কেন আসে আপনাদের কাছে? এই প্রশ্ন আমি রেখে গেলাম।আজকে শীতের মধ্যে আমি আপনাদের জন্য উপহার হিসেবে সামান্য কম্বল নিয়ে আসছি।কিন্তু সরকারের বরাদ্দকৃত উপজেলা পরিষদের কম্বল গুলি কোথায়? যারা একটা সামান্য কম্বলের লোভ সামলাতে পারে না তাদের কি আবার পুনরায় ভোট দিয়ে নির্বাচন করা যায়?আপনারা তাদেরকে আর ভোট দিবেন না।সরকারি কম্বল যারা চুরি করে বিক্রি করে দেয়, গরীবের হক মেরে খায় এদেরকে আর কোন জায়গা দেয়া যাবে না, সুযোগ দেয়া যাবে না।সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটের নীরব বিপ্লব ঘটাতে হবে।
এ সময় বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালামের সভাপতিত্বে ও আল আমিনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী,সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুশুল্লী কলেজের সহকারি অধ্যাপক মো:সেলিম,সমাজসেবক জাহাঙ্গীর আলম বকুল,সমাজসেবক ফরিদুল ইসলাম সহ আরো অনেকেই।কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নে শীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাত।আজ ছিল শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শেষ দিন।
মিথ্যা আশ্বাস আর ভূয়া প্রতিশ্রুতিতে আপনারা কেউ বিশ্বাস করবেন না -সাফাত
আপডেট:

