রোম, ইতালি: ইতালির বর্তমান মেলোনি সরকারের কঠোর সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেছেন, গত চার বছরে এই সরকার চারটি ব্যর্থ বাজেট পেশ করেছে, যা দেশের অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি আনতে পারেনি। উল্টো সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করে অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ,কন্তের মতে, মেলোনি সরকার জনকল্যাণমূলক খাতকে অবহেলা করে বিতর্কিত প্রকল্প ও সামরিক খাতে অর্থের অপচয় করছে। তার দেওয়া তথ্যানুযায়ী অস্ত্র ও সামরিক খাত: গত কয়েক বছরে অস্ত্রের পেছনে প্রায় ১২ বিলিয়ন ইউরো ব্যয় করা হয়েছে বিতর্কিত প্রকল্প মেসিনা ব্রিজ এবং আলবেনিয়া প্রকল্পের পেছনে প্রায় ১৫ বিলিয়ন ইউরো ‘নষ্ট’ করা হয়েছে।বাজেট কর্তন এর বিপরীতে স্বাস্থ্য, শিক্ষা এবং গবেষণা খাতের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।মুক্তি দিবস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি
২৫ এপ্রিল ইতালির ঐতিহাসিক মুক্তি দিবস (Liberation Day) উপলক্ষে কন্তে সরকারের ‘ইতিহাস পরিবর্তনের অপচেষ্টা’র বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। ইতালির সংবিধান যে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামের ফসল, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,”ফ্যাসিস্ট এবং মুক্তি সংগ্রামের বীর যোদ্ধাদের কখনো এক কাতারে রাখা যাবে না। ইতিহাসকে নিজের সুবিধামতো নতুন করে লেখার কোনো সুযোগ নেই।”
মন্ত্রীদের প্রতি পরামর্শ সরকারের মন্ত্রীরা নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন বলে দাবি করেন কন্তে। তিনি মন্তব্য করেন যে, অন্যদের দোষারোপ না করে মন্ত্রীদের উচিত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করা। দেশের প্রকৃত প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে মৌলিক নীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।
মেলোনি সরকারের ৪টি বাজেটই ব্যর্থ, ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে: জুসেপ্পে কন্তে
আপডেট:

