সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

যুদ্ধ বন্ধ, বিতর্কিত আইন বাতিল ও অর্থনৈতিক সংস্কারের অঙ্গিকার : কান্তে

আপডেট:

ইতালির প্রগতিশীল রাজনৈতিক দল ‘ফাইভ স্টার মুভমেন্ট’-এর সম্প্রতি অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে দলের শীর্ষ নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করার পাশাপাশি আগামী দিনের জন্য তাঁদের মূল নীতি ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন। ১৭ হাজার মানুষের সরাসরি অংশগ্রহণ এবং প্রায় ২ হাজার কর্মশালার মতামতের ওপর ভিত্তি করে তৈরি দল পরিচালনা ও দেশ গড়ার এক নতুন রূপরেখা ঘোষণা করেন তিনি।সমাবেশে বক্তব্য রাখার সময় জুসেপ্পে কন্তে বিশ্ব শান্তি ও ভূরাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে উল্লেখ করেন, ইউক্রেনসহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে কেবল অস্ত্র সরবরাহ এবং যুদ্ধের পেছনে অর্থ ব্যয় করে কখনো দীর্ঘমেয়াদি শান্তি আনা সম্ভব নয়। বিশ্ব মহামারির সংকটময় মুহূর্ত স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই সময়ে ইতালি ইউরোপীয় ইউনিয়ন থেকে ২০৯ বিলিয়ন ইউরো এনেছিল শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণার উন্নয়ন ঘটাতে—যুদ্ধের অস্ত্রাগার সাজানোর জন্য নয়।​তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের প্রগতিশীল জোট পুনরায় সরকারে ফিরলে বর্তমান প্রশাসনের অধীনে চালু হওয়া নাগরিক প্রতিবাদ ও রাজনৈতিক ভিন্নমত দমনের সব বিতর্কিত আইন বাতিল করা হবে।ইতালির বর্তমান অর্থনৈতিক স্থবিরতা কাটানোর বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দিয়ে মিলান কেন্দ্রিক এক বিশেষ আর্থিক পরিকল্পনা ঘোষণা করেন কন্তে। ছোট ব্যবসায়ী ও তরুণ সমাজের ওপর জোর দিয়ে তিনি জানান, তাঁদের সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মাতৃত্ব ও অসুস্থতা ভাতা প্রদান করবে এবং ইতালির তরুণদের মেধা পাচার বন্ধ করতে বিশেষ আর্থিক প্যাকেজ চালু করা হবে।সমাবেশের আবেগঘন মুহূর্তে সম্প্রতি অসুস্থ হয়ে পড়া দলের সাবেক জনপ্রিয় নেতা আলেসান্দ্রো দি বাত্তিস্তার দ্রুত সুস্থতা কামনা করেন কন্তে এবং তাঁকে পুনরায় রাজনীতি ও দলের কাজে সক্রিয় হতে উদাত্ত আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত