মিরসরাই প্রতিনিধি,
চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জ কর্তৃক নয়টিলা মাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১২জুন) বিকেল ৫ টায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
এইসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী, স্টেশন অফিসার শিবু দাশ, কয়লা বনবিট কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, যুবলীগ নেতা জাবেদ সহ বন বিভাগের কর্মকর্তা বৃন্দ।
করেরহাট রেঞ্জ কর্মকর্তা সুত্রে জানা যায়, করেরহাট রেঞ্জ আওতাধীন সর্বমোট ১৪০ হেক্টর বাগান সৃজন করা হবে। এর মধ্যে ৩ লাখ ১০ হাজার টি গাছ রোপণ করা হবে। উক্ত বৃক্ষ রোপন মধ্যে রয়েছে গামার, চিতরশি, বৈলাম, তেলসুর, ডাকিজাম, কালোজাম, গুটগুটিয়া, পিতরাজ, দারমারা, কড়ই, গর্জন, গত্তা, আমলকি, হরিতকি, বহেরা, উরিয়াম সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। সুফল প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা
হবে।



