রবিবার, মার্চ ১৫, ২০২৬

আত্রাই এমপি পদপ্রার্থীর বাড়ীতে নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

আপডেট:

 নওগাঁ-০৬ আসন আত্রাই-রাণীনগরের এমপি পদপ্রার্থী এডভোকেট ওমর ফারুক সুমন তার নিজ বাড়ী আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী (১জুন ২০২৩) রোজ শনিবার অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে যোগ দিতে আত্রাই-রাণীনগরের শত-শত নেতাকর্মীরা এসে উপস্থিত হন।সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ আর মুহূর্তেই সৃষ্টি হয় এক বিশাল মিলন -মেলার। উক্ত স্থানে নেতাকর্মীদের এমন বাঁধভাঙা জোয়ার দেখে আবেগে আপ্লুত হয়ে উঠেন এডভোকেট ওমর ফারুক সুমন।তিনি বলেন,আমার দীর্ঘ পথ চলাতে আমি আত্রাই-রাণীনগরে সর্বস্তরের মানুষের অফুরান্ত ভালোবাসা পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন

প্রতিবেদক’কে তিনি আরও বলেন আমাকে আত্রাই- রাণীনগরের মানুষ কতটা ভালোবাসে তাদের বাঁধভাঙ্গা জোয়ার দেখে নিশ্চয় আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমি দীর্ঘদিন যাবৎ আত্রাই- রাণীনগরের মানুষদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর আদেশ নিষেধ মেনে কাজ করে যাচ্ছি।করোনা মহামারি, বন্যা সহ যেকোনো দুর্যোগে দুঃসময়ে আমি আত্রাই-রাণীনগরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।জাতির যেকোনো ক্লান্তি লগ্নে আমি সব সময় ছুটে চলে যাই অসহায় মানুষদের পাশে।

যাইহোক-আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ আসনের এমপি পদপ্রার্থী হিসাবে যদি আমায় নির্বাচন করার জন্য দল থেকে মনোনয়ন প্রদান করে তাহলে আমি এসব মানুষদের নিরালস ভালোবাসা নিয়ে বিপুল ভোটে এই আসনে বিজয় লাভ করবে ইনশাল্লাহ।

বিজ্ঞাপন

পরিশেষে আবারও বলছি,দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি বিজয়ী লাভ করি তাহলে আমি এসব সাধারণ মানুষদের সাথে নিয়েই তাদের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ।

দূরদূরান্ত থেকে পূর্ণমিলনীতে আসা সাধারণ মানুষদের সাথে কথা বলা হলে উনারা বলেন,আমরা সুখে দুঃখে সব সময় এ্যাড. ওমর ফারুক ভাইকে পাশে পাই।তাই নওগাঁ-০৬ উনার বিকল্প কেউ নাই।আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি,আমাদের আত্রাই-রাণীনগরকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সুমন ভাইকে মনোনয়ন দিবেন আর এটি আমাদের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত