প্লাবিত হওয়ায় অনেক পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। অব্যাহত টানা বর্ষনে চরের পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। গত এক সপ্তাহ ধরে টানা বর্ষনে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর , চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি ব্যাপক হারে বেড়ে গেছে। বেসরকারি পানি মাপক যন্ত্রের পরিসংখ্যান মোতাবেক পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে চরাঞ্চলের নিচু এলাকায় বসবাসকারি পরিবারগুলে পানিবন্ধি হয়ে পড়েছে। কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। অনেকে উচু স্থানে টিনের চালাতুলে গৃহপালিত পশুপাখি নিয়ে অবস্থান করছে। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। নৌকা ছাড়া চরাঞ্চলে চলাচল করা সম্ভব হচ্ছে না।সুন্দরগঞ্জে তিস্তায় পানি বৃদ্ধি নিচু এলাকা প্লাবিত
আপডেট:
প্লাবিত হওয়ায় অনেক পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। অব্যাহত টানা বর্ষনে চরের পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। গত এক সপ্তাহ ধরে টানা বর্ষনে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর , চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি ব্যাপক হারে বেড়ে গেছে। বেসরকারি পানি মাপক যন্ত্রের পরিসংখ্যান মোতাবেক পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে চরাঞ্চলের নিচু এলাকায় বসবাসকারি পরিবারগুলে পানিবন্ধি হয়ে পড়েছে। কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। অনেকে উচু স্থানে টিনের চালাতুলে গৃহপালিত পশুপাখি নিয়ে অবস্থান করছে। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। নৌকা ছাড়া চরাঞ্চলে চলাচল করা সম্ভব হচ্ছে না।
