সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
আজ ১৯ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়নের পূর্ব বিলপাবলার কালিতলায় মাতৃভক্ত সমাবেশ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভক্তবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন খুলনা-০৫ আসনের সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ আজগর বিশ্বাস তারা। প্রধান বক্তা হিসেবে ভক্তবৃন্দের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক প্রভাষক জনাব গোবিন্দ ঘোষ। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কালিতলা মন্দির কমিটির সম্মানিত সভাপতি প্রকৌশলী উত্তম মজুমদার। মাতৃভক্ত সমাবেশটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা অধ্যাপক আশীষ কুমার মন্ডল। প্রধান অতিথী উপস্থিত সকলের সাথে মতবিনিময় সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

