দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন সিরাজি’র মৃত্যুতে তাড়াইলে শোকসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সদর বাজারের মাদ্রাসা মার্কেট এর সামনে অনুষ্ঠিত শোক সভায় মরহুমের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়।
উপজেলা আওয়ামীলীগ এর ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য মো: আমিরুল ইসলাম খান বাবলু।
আরও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আ: হাই, তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সদস্য, আবুল কালাম ভূইয়া, মেজবাহ উদ্দিন জুয়েল, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজন, তাড়াইল উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সাব রেজিস্ট্রার অফিস জামে মসজিদের ঈমাম মাওলানা আবদুল কাদির।



