শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বিজয়ের মাস ডিসেম্বর

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ০৫.১২.২০২৩

 

বিজ্ঞাপন

আজ ৫ ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি কেমন ছিলো? ঃ

 

পূর্ব পাকিস্তানের অভ্যান্তরে ঃ

১. পূর্ব পাকিস্তানের সব বিমান ভারত অকেজো করে দিয়েছিলো এই দিনের ভিতর।

২. কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সাতকানিয়ায় যৌথ বাহিনী আক্রমণ ব্যাপকতায় পাক হানাদার বাহিনী প্রতি জায়গায় ৩০/৪০ জন প্রান দিয়ে পিছু হটে।

৩. ঢাকা শহর ভুতুড়ে অবস্হা, দিনরাত কারফিউ।

৪. রংপুর জামাত আমির কাজী নাজমুল গাইবান্ধা, কুড়িগ্রাম সৈয়দ পুর, নীলফামারী, ডোমরা, জলঢাকা সফর করে বক্তৃতায় বলেন, জয় আমাদের নিশ্চিত ইনশাহ আল্লাহ। এক রংপুর আমি ৬ হাজার রাজাকার প্রশিক্ষণ দিয়ে অস্ত্র হাতে দিয়েছি।

 

আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ ঃ

১. জন এফ কেনেডি মার্চ মাসে “সোয়াত শীপ” ভর্তি ১৫ মিলিয়ন ডলারের অস্ত্র গোলাবারুদ সরাসরি পূর্ব পাকিস্তানে পাঠানো অন্যায় ছিলো বলে সিনেট বক্তৃতায় বলেন!

প্রিয় পাঠক, নিশ্চয়ই মনে আছে মেজর জিয়া ২৬/২৭ মার্চ তার ট্রুপস নিয়ে রোডের গাছ পালা সরায়ে ট্রাক ভরে সেই সোয়াত শীপের অস্ত্র খালাস করে ২৭ শে মার্চ রাত সাড়ে সাতটায় খালাস শেষ করে পাকিস্তান মেজর জানজুয়াকে বুঝে দিয়ে রাত সাড়ে আটটায় চিটাগং পৌছান তখন মেজর রফিক পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে রত কিন্তু জিয়া তার সাথে পাকিসেনাদের এ্যাটাকে যান নাই।

উল্লেখ্য, মেজর জিয়া অস্ত্র খালাসের সময় দুইবার জনগনের বাঁধার সম্মুখীন হন, একবার জনগনের নেতৃত্ব দেন শ্রদ্ধেয় প্রফেসর নাট্যকার অভিনেতা মমতাজ উদ্দিন। দুইবার ই জিয়ার সামনে নদীর ভিতর থেকে গানবোটে পাক নেভাল ফোর্স জিয়ার জেটিতে ও পাশাপাশি জেটিতে মোট ৩৭ জন কে গুলি করে হত্যা করে। মেজর জিয়া তাকিয়ে দেখেছেন বিদ্রোহ করেন নাই!

সত্যি যদি কই,

আমরা দালাল হই —

 

২.দুজন সিনেটার মার্কিন সিনেটে নতুন করে ১৮ মিলিয়ন অস্ত্র গোলাবারুদ পূর্ পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত বন্ধের প্রস্তাব আনেন এবং নিক্সনের কড়া সমালোচনা করেন। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়।্

৩. বৃটিশ পার্লামেন্টে সাংসদ “জন স্টেন ” দ্রুত “শেখ মুজিবের” মুক্তি চেয়ে পাকিস্তান কে চাপ দিতে বলেন, “প্রধানমন্ত্রী হিথ” বলেন, “গনতান্ত্রিক নিয়মে আমরা কারো আভ্যান্তরীন বিষয় হস্তক্ষেপ করতে পারি না তবে নজর রাখছি।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত