শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বেনাপোলে স্বতন্ত্র প্রার্থী লিটনের বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের ডাবল সংবাদ সম্মেলন

আপডেট:

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল স্থল বন্দরের শ্রমিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের সংঘর্ষের ঘটনায় বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে ৯২৫ ও ৮৯১ এর শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকলীগ।

প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ শেষে মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থল বন্দরের ডিটিএম ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এর পরেই ৯২৫ এর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের বিরুদ্ধে পতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন দলের লোক হয়ে দলের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ভোট চাওয়ার নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরকে অস্থির করার জন্য একধিকবার প্রচেষ্টা করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন দলের লোক হয়ে দলের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ভোট চাওয়ার নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরকে অস্থির করার জন্য একধিকবার প্রচেষ্টা করেন তিনি।

তারই ধারাবাহিকতায় আজ সকালে শ্রমিকদের কাছে ভোট চাওয়ার নামে পোর্ট দখল করতে আসে এবং শ্রমিকদের প্রতিরোধে ধাওয়া খায়। ধাওয়া খাওয়ার সময় পড়ে যেয়ে আহত হয় তার সাথে থাকা কিছু দুষ্কৃতিকারী।

শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকলীগের নেতাকর্মীরা আরো বলেন, আমরা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। তাই ভোট চাওয়ার নাম করে পোর্ট দখল করতে এসে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে নির্বাচনকে বির্তকিত করতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ভন্ডামী ছাড়া আর কিছু নয়।

এসময় প্রশাসনের কাছে তার এই ভন্ডামী ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে রক্ষা পেতে সহযোগিতা কামনা করেন শ্রমিক নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত