আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ পেয়েছেন কিশোরগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম।
বুধবার (২৭ডিসেম্বর) এলজিইডির ত্রৈমাসিক সভায় তার হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে ক্রেস্ট সম্মাননা স্মারক ও চেক তুলে দেন প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
জাতীয় শুদ্ধাচার (সংশোধন) নীতিমালা-২০২১ এর অনুচ্ছেদ ৩.৩ এবং ৩.৪ অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত ২য় গ্রেড হতে গ্রেড ৯ ভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হতে এ পুরষ্কার প্রদান করা হয়।
প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন মহোদয়ের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
কিশোরগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বিভিন্ন পর্যায়ের ৩ ক্যাটাগরিতে মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ এর জন্য মনোনীত হয়েছেন।
চৌকস, কর্মঠ ও ন্যায়ের পথে আপসহীন মোঃ আমিরুল ইসলামকে কাজের স্বীকৃতি দেওয়ায় কিশোরগঞ্জ এলজিইডি পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম
আপডেট:

