আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকরাম হোসেন।
এক আনন্দঘন পরিবেশে রজনীগন্ধা ফুলের স্টিক ও ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পর শুরু হয় আলোচনা পর্ব।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন রিলায়েন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেলাল উদ্দিন,মিঠামইন গোপদীঘি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল,বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সালাম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাসার বাদশা,ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল ইসলাম তুষার।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুবর্ণা আক্তার।
এসময় বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীর কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে উপহার হিসাবে ডায়েরী ও কলম দেওয়া হয়।



