শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বেনাপোলে খড়ের গাদা থেকে ১০টি ককটেল উদ্ধার

আপডেট:

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তের একটি খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় তাজা ১০টি ককটেল উদ্ধার হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কোন সন্ত্রাসী আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল সীমান্তের বৃত্তিআঁচড়া গ্রামে অভিযান চালিয়ে এ ককটেলগুলো যৌথভাবে উদ্ধার করেছে যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন ভদ্র জানান, গোপন খবর আসে নাশকতা কর্মকাণ্ড ঘটনার জন্য দুর্বৃত্তরা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি খড়ের গাদায় বিপুল পরিমাণ তাজা ককটেল মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো পরিত্যক্ত উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্ত শেষে জানা যাবে।

এদিকে এ ঘটনায় মোক্তার মেম্বার ও মেম্বারের আপন ভাইপো জাহাঙ্গীর মোল্লা পলাতক রয়েছে। মোক্তার মেম্বারের নামে ২টা মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। মোক্তার মেম্বার যশোর জেলার বৃত্তিআঁচড়া গ্রামের মৃত ইমাম মোল্লার ছেলে এবং জাহাঙ্গীর মোল্লা তার বড় ভাই জব্বার মোল্লার ছেলে। ০৭ জানুয়ারীর নির্বাচনে নাশকতা কর্মকাণ্ডের জন্য এসব ককটেল সংগ্রহ করা হতে পারে ধারণা স্থানীয়দের।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত