শনিবার, মার্চ ১৪, ২০২৬

সুন্দরগঞ্জে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

আপডেট:

স্টাফ রির্পোটার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসার ৫২ তম বার্ষিক শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেব’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, ওবাইদুর রহমান চৌধুরী, সুপার ইয়াকুব আলী প্রমূখ। সভায় শীতকালিন খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত