শনিবার, মার্চ ১৪, ২০২৬

চিতলমারী এম পি শেখ তন্ময়ের কম্বল বিতরণ

আপডেট:

রনিকা বসু( মাধুরী)

স্টাফ রিপোর্টার:

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৯ টায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। শুরুতে কোরান তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

চিতলমারী উপজেলা অডিটরিয়াম ভবনে  এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ২ আসনের এম পি তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এমপি শেখ হেলাল উদ্দিন এর এপিএস মোঃ ফিরোজ হোসেন। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বের সভা সঞ্চালন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষা বিদ পীযূষ কান্তি রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুখময় ঘরামি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলী, অবনী মোহন বসু, সামীম আনোয়ার বাবু ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ সরদার,মো বাদশা মিয়া,কাজী আবু সাহিন,মো নিজাম উদ্দিন,, যুবলীগ আহবায়ক মোঃ নজরুল ইসলাম, ছাত্র লীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবীন হীরা। এ ছাড়া ওয়ার্ড  ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর এই প্রথম সভা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত