শনিবার, মার্চ ১৪, ২০২৬

গুইমারায় ইয়াবাসহ গ্রেফতার -৪

আপডেট:

স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে শ্রমিক থাকার একচালা টিনের ছাউনীর ঘরে এসআই(নিঃ) জহিরুল ইসলাম সংঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে বিছানা চাদরের নিচে ০১টি NAVY সিগারেটের প্যাকেটের ভিতরে ১৪ টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট), যাহার মূল্য অনুমান ৫,৬০০/- টাকা জব্দ করা হয়।
এসময় আসামী ১। সুমন ত্রিপুরা(২৭), পিতা- যুবরাজ ত্রিপুরা, ২।মোঃ ইসলাম উদ্দিন(৩৮), পিতা- দেলোয়ার হোসেন ৩। মোঃ বেল্লাল হোসেন(৩২), পিতা- আঃ গফুর,শালবন, খাগড়াছড়ি সদর ৪। মোঃ নবী হোসেন(২২), পিতা- হাকীম ফারাজী,জালিয়াপাড়া, গুইমারা,খাগড়াছড়ি কে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আসামীরা দীর্ঘদিন যাবৎ নিজ হেফাজতে ইয়াবা ট্যাবলেট রাখিয়া গুইমারা থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে। তাহারা অন্য পেশার আড়ালে মাদক হেফাজতে রাখিয়া ক্রয় বিক্রয় করে আসতেছিল।
টিম গুইমারা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। মাদক নিয়ন্ত্রণে সকলকে সচেতন হয়ে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হইল। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত