রবিবার, মার্চ ১৫, ২০২৬

কিশোরগঞ্জে প্রাইম একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান প্রাইম একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট এর ফলাফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের উকিলপাড়া এলাকায় প্রাইম একাডেমি কার্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট এর ফলাফল প্রকাশ, বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করা হয়।এতে লুমিনাস কিন্ডারগার্টেন এর পরিচালক কামরুল ইসলাম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গণি।বিশেষ অতিথি ছিলেন প্রাইম একাডেমির পরিচালক আশরাফুল আলম বুলবুল,শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ,দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার।এছড়াও প্রাইম একাডেমির শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নাঈম আলমগীর, তাকিয়া সুলতানা স্মৃমি, রাসেল,রাকিব আল হাসান,ওমর ফারুক, মো.সুমন প্রমুখ।এ সময় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে আহ্বান জানান। প্রাইম একাডেমির পরিচালক আশরাফুল আলম বুলবুল বলেন প্রাইম একাডেমী সবসময় আপনাদের দেয়ার চেষ্টা করেছে জানিনা আপনারা কতটুকু পেয়েছেন। আমি আমার শিক্ষার্থীদেরকে যে পরিমাণ ভালোবেসে পড়ালেখা শিখিয়েছি ঠিক শিক্ষার্থীরা তার চেয়ে বেশি আমাকে ভালোবেসেছে এবং ভালো ফলাফল উপহার দিবে।পরে পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ প্রদান ও এসএসসি চূড়ান্ত মডেল টেস্ট এর ফলাফল প্রকাশ করে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত