বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক।
শনিবার বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের মানিকের ছেলে জহিরুল ইসলামকে ৫১ পিস ইয়াবা ও বেনাপোল সাকিনস্থ থেকে মৃত রবিউলের ছেলে সিরাজুলকে একশ গ্রাম গাঁজাসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত আসামী আটকের ঘটনা নিশ্চিত করে তিনি বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।


