রবিবার, মার্চ ১৫, ২০২৬

রামপালে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট:

বাগেরহাটের রামপালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে। গতকাল  মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের
শোলাকুড়া এলাকার আঙ্গারিয়া নামক স্থান থেকে তাদেরকে আটক কর হয়। রামপাল থানা সূত্রে জানা গেছে, খুলনা সদরের বাসিন্দা আবির কর্মকার ও ফকিরহাটের শুভদিয়া গ্রামের রজিনা খাতুন ওই এলাকায় গোপনে মাদক বিক্রি করছিল। এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলে ও নগদ ৬০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে। এরপর স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরকে জানালে তিনি ঘটনাস্থানে এসে আটক আবির ও রোজিনা কে রামপাল থানা পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।  এ বিষয়ে রামপাল থানার সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাস জানান আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে নাম পরিচয় পাওয়া গেছে তা যাচাই বাছায় করা হচ্ছে। এ ব্যাপারে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
####

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত