রবিবার, মার্চ ১৫, ২০২৬

কিশোরগঞ্জে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ :
বাংলা ভাষার প্রথম রঙিন ট্যাবলয়েড দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে কিশোরগঞ্জে আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের হোটেল শেরাটনে এসব অনুষ্ঠানের আয়োজন করে মানবজমিন পাঠক ফোরাম পাঠকজমিন।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।মানবজমিন পাঠক ফোরাম পাঠকজমিনের আহবায়ক ও জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমির সভাপতিত্বে ও মানবজমিনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাসুমা আক্তার,জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ,সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু,জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ,সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ লেলিন,সাইফুল মালেক চৌধুরি,বি আরডিবির সাবেক পরিচালক নিজাম উদ্দিন,সাংবাদিক মাসুদ ইকবাল,এটিএম নিজাম,নূর মোহাম্মদ,ডা: ফারুক আহমেদ,ইশাখা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান বদরুল হুদা সোহেল,সাংবাদিক আবু তাহের,মাজহার মান্না,বিজয় রায় খোকা,আশরাফ আলী,আশরাফুল ইসলাম তুষার সহ আরো অনেকেই।
আলোচনাসভা শেষে কেক কেটে মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত