রবিবার, মার্চ ১৫, ২০২৬

বিপিএম পদক পেয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
বিপিএম পদক পেয়েছেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিপিএম পদক প্রাপ্ত হয়েছে ৪০০ জন। তার মধ্যে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করেন।তার চাকুরী জীবনে ১৫ বছরের মধ্যে স্বীকৃতি স্বরূপ এই প্রথম রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। তার সাথে যোগাযোগ করলে তিনি জানান,২০০৮ সালে ডিএমপিতে যোগদান করে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নরসিংদী জেলা পুলিশে দক্ষতার সহিত কাজ করে বদলী হয়ে আসেন কিশোরগঞ্জ জেলা পুলিশে। এখানে কুলিয়ারচর থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করে আড়াই বৎসর কর্মজীবনে সর্বোচ্চ সেবা প্রদান করেন।তারই স্বীকৃতি স্বরূপ বিপিএম পুরষ্কারে ভূষিত হয়েছেন।তিনি বর্তমানে কিশোরগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত