রুহুল আমিন, নিজস্ব প্রতিনিধি:
“করব বীমা গড়ব দেশ-স্মার্ট হবে বাংলাদেশ”
প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস ২০২৪ উৎযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত র্যালি ও আলোচনা সভায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জেলা মনিটরিং এরিয়া অফিস অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিস একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জাতীয় বীমা দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় পর পর তিনবার স্বর্ণপদক প্রাপ্ত, সহকারী ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার এরিয়া প্রধান একে এম আসাদুল্লাহ খান বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে একে অপরকে সহযোগিতাই বীমা কোম্পানীর লক্ষ্য। সঞ্চয়, নিরাপত্তা ও ঝুঁকি এ তিন এর সমন্বয়ে হচ্ছে বীমা কোম্পানী। এটি একটি উত্তম পেশা। অতিথিরা বক্তব্যে বলেন, বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারন বীমা সকল শ্রেণীপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
এছাড়া ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কটিয়াদি জোন, প্রস্তাবিত পাকুন্দিয়া জোন, তাড়াইল সাংগঠনিক অফিস, অষ্টগ্রাম সাংগঠনিক অফিস, করিমগঞ্জ এজেন্সি অফিস, হোসেনপুর এজেন্সি অফিস ও নান্দাইল এজেন্সি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যগণ উপস্থিত থেকে পৃথক পৃথকভাবে জাতীয় বীমা দিবস ২০২৪ উৎযাপন করেন।




