রবিবার, মার্চ ১৫, ২০২৬

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও দারুল আরকাম শিক্ষক নির্দেশিকা বই বিতরণ অনুষ্ঠিত

আপডেট:

মো. সাখাওয়াত হোসেন::

ফরিদপুরে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন-২০২৪ পালিত ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষক দের মাঝে শিক্ষক নির্দেশিকা বই বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো. সাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ সচিব) মোহাম্মদ আশেক হাসান। ফরিদপুর জেলা ইফা’র সহকারী-পরিচালক মো. সুজন আলী, ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. তবীবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জেলা-উপজেলার সুপারভাইজার গণ, মডেল কেয়ার টেকারগণ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলার সকল দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাগণ, সহায়ক কর্মীগণ সহ বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফরিদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা কাজী এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ফরিদপুর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল্লাহ। সবশেষে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক নির্দেশিকা বই, অন্যান্য বই সহ ইমামদের ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশ ও দেশের কল্যাণে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি তবীবুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদপুরের ইফা’র উপ- পরিচালক মো. সাহাবুদ্দীন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত