“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামী ১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে গনসচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজার চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন জায়গায় র্যালীটি প্রদক্ষিন করে বাজার চত্বরেই আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তারা সকলেই দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি মূলক বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য দেন।
এ সময় সুন্দরবন ইউনিয়ন সিপিপি টিম লিডার মোঃ আল-আমীন মোছাল্লী’র সভাপতিত্বে ও সুন্দরবন ইউনিয়ন ডেপুটি টিম লিডার তাপস হালদার’র সঞ্চালনায় সুন্দরবন ইউপি সদস্য ও সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি খাঁন আহাদুজ্জামান, সুন্দরবন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলি আশরাফ ফকির, ৩নং ইউনিট টিম লিডার মোঃ ফরিদ শেখ, ডেপুটি টিম লিডার শেখ আব্দুর রহিম, সুন্দরবন ইউনিয়ন ৪নং ইউনিট ডেপুটি টিম লিডার মোঃ মারুফ বাবু, ২নং ইউনিট ডেপুটি টিম লিডার আলিমুন খাঁন সহ ইউনিয়নের সকল সিপিপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


