স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ি জেলার গুইমারা থানায় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর’র নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিনের বিচক্ষন নেতৃত্ব ও সৃজনশীল আইডিয়ায় থানায় আগত সেবা প্রার্থী / স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা যাতে মহান মুক্তিযুদ্ধ ও কালের শ্রেষ্ঠ বাঙালী মুক্তিযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে জানতে পারে ও হৃদয়ে লালন করতে পারে এমন উদ্দেশ্যে গত ৭ মার্চ থানা কম্পাউন্ডে “মুক্তিযুদ্ধ গ্যালারী” স্থাপন করা হয়েছে।
আজ ১০ মার্চ সকালে গুইমারা থানায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি দেখতে উপস্থিত হয় গুইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
এসময় শিক্ষার্থীরা ১৯৫২এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১এর মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের শাহাদাৎ বরণ, একই গ্যালারীতে দেখতে পেয়ে ও তথ্যগুলো জানতে পেরে খুবই আনন্দিত হয়েছে ।
শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করতে বলেন ” আমরা এই গ্যালারী দেখে অনেক কিছু জানলাম ও দেখলাম যা আগে দেখিনি, যেমন জর্জ হেরিসন, ফিদেল কাস্ত্রো, ইন্দিরা গান্ধী প্রমূখ”। এসময় স্কুলের প্রধান শিক্ষক বলেন, স্বাধীনতা যুদ্ধে যাদের যাদের অবদান ছিলো সবাইকে এখানে আনা হয়েছে, যা দূর্লভ ও বিরল। এই প্রজন্মের সব্বাইকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে জন্য এই গ্যালারী দেখা উচিত বলে জানান। গুইমারা উপজেলায় এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন কে তিনি ধন্যবাদ জানান।
এসময় থানার অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুল আমিন বলেন, আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি চেষ্টা করেছি বঙ্গবন্ধুর জীবন, কর্ম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য। যাতে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম এবং থানায় আগত অপরাধি ও সেবা প্রার্থী স্কুল কলেজের শিক্ষার্থীরা মহান নেতা বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে ও তা হৃদয়ে ধারন করতে পারে।
গুইমারা থানা’য় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি দেখতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগমন
আপডেট:

