জাতপাত পেশা ভিত্তিক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের দলিত ও হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণে ‘বৈষম্য বিলোপ আইন’ পাশের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) মোংলা উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনের পর উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে স্মারক লিপি জমা দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার দলিত প্রতিনিধি শ্যামল দাস, কৃষ্ণ দাস, উত্তম দাস, স্বরস্বতী দাস, নব কুমার দাস, গোপাল মন্ডল, শিমুল হালাদার, অরুন দাস, ইউনুচ কর্ম্মকার, পরিমল গাইন, মায়া অধিকারী, মিনতী মন্ডল, বন্দনা সরকার সহ আরো অনেকে।
স্মারকলিপিতে ১০দফা দাবী তুলে ধরেন তারা।
দাবী গুলি হলো-
১/ মহান জাতীয় সংসদে “বৈষম্য বিলোপ আইটন” দ্রুত পাশ ও প্রণয়ন করা।
২/ জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা।
৩/সরকারী সেফটি নেট কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা।
৪/ দলিত শিক্ষার্থীদের মেডিকেলে এবং প্রকৌশলীতে ভর্তির ক্ষেত্রে কোটা সংরক্ষনের ব্যবস্থা নিশ্চিত করা।
৫/সরকারের গৃহায়ন কর্মসূচী এ দলিত ও হরিজন জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা।
৬/দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য খাস জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া। বর্তমানে বসবাসরত জায়গায়, সল্প মূল্যে গৃহ নির্মাণ করে দলিত ও হরিজনদেরকে স্থায়ী বরাদ্দ দেওয়া।
৭/ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায় পর্যন্ত সকল উন্নয়নকল্পের পরিকল্পনায় ও বাস্তবায়ন কমিটিতে দলিত প্রতিনিধিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
৮/সংখ্যালঘু দলিতদের সুরক্ষার বিষয়ে জাতীয় দলিত কমিশন গঠন করা।
৯/জাতীয় এবং স্থানীয় সরকারের বাজেটে খাত ভিক্তিক দলিতদের সকল উন্নয়নকল্পে আর্থিক বরাদ্ধ নিশ্চিত করা।
১০/সরকারী চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে দলিত শিক্ষিত যুবকদের কোটায় সংরক্ষনের ব্যবস্থা নিশ্চিত করা।

