সোমবার, মার্চ ১৬, ২০২৬

শহীদদের স্মরণে মোংলায় মোমবাতি প্রজ্বলন

আপডেট:

মোমবাতি প্রজ্বলন করে গভীর শ্রদ্ধায় ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণ করেছে মোংলা উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার দামেরখন্ড বধ্যভূমিতে এই কর্মসূচি পালন করা হয়।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
শুরুতে তারা এক মিনিট নিরবতা পালনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মোমবাতি প্রজ্বলন করেন। এসময় তারা শহীদদের আত্মত্যাগের কথাও তুলে ধরেন।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইটে’র নীলনকশা বাস্তবায়ন করে। এই গণহত্যা মানব ইতিহাসের জঘন্যতম অধ্যায়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলার বি‌ভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণসহ বহু মানুষ অংশ নেন।
এ‌দি‌কে রাত ১০টায় মোংলা পৌর মার্কেট ভবন চত্বরে একাত্ত‌রের ২৫ মার্চ কালরাতসহ মু‌ক্তিযু‌দ্ধে শহীদদের স্মর‌ণে আ’লীগ নের্তৃবৃন্দ মোমবা‌তি প্রজ্বালন করেন। পরে এক মি‌নিট নীরবতা পালন ক‌রা হয়।
এ সময় পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সাম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর ছাত্রলীগের নের্তৃবৃন্দ সহ পৌর কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত