আলআমিন কবির সোনারগাঁও নারায়নগঞ্জ।
সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক,দানবীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মরহুম নাছির উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে,উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রাসেল উদ্দিন ও তার পরিবারের সার্বিক ব্যবস্থাপনায়,ইউনিয়ন ৯নং ওয়ার্ড স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ই এপ্রিল) ২৭রমজানে স্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশ,জাতি,ইসলাম মুসলিম উম্মার শান্তি ও মরহুম নাছির উদ্দিন রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ।



