পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন “বিলাস ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী আন্তর্জাতিক গণতন্ত্রিক মানবাধিকার সংগঠন যুক্তরাজ্য (লন্ডন) এর সহ-সাংগঠনিক সম্পাদক বিলাস হালদার।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপাই ইউনিয়ন এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। “বিলাস ফাউন্ডেশন”র মাধ্যমে বিলাস হালদার মোংলা ও খুলনার বিভিন্ন এলাকায় সহায়তা মূলক কর্মকান্ড করে থাকেন।
ঈদ উপহারের মধ্যে নগদ অর্থ ছাড়াও ছিলো -পোলার চাল ১প্যাকেট, চিনি ১কেজি, লাচ্চা সেমাই, বাংলা সেমাই, দুধ, কিসমিস ও বাদাম।
এসময় উপস্থিত ছিলেন, শেখ রুস্তম আলী, আবু হোসেন পনি, মোয়াজ্জেম হোসেন, বিল্লাল, নূর জামান ও আজিজ মোড়ল।


