মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের এর উদ্যোগে মঙ্গলবার (০৯ এপ্রিল) শাহ আমানত রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় হারুন অর রশিদ ও আলমগীর হোসেন এর উদ্যোগে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন বন্ধুরা উপস্থিত ছিলো।
প্রয়াত বন্ধু তোফাজ্জল হোসেন সুমন এর বন্ধুদের উদ্যোগে ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে কবর জিয়ারত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বন্ধুরা আছরের নামাজ পড়ে তার পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে।
এসময় তার বন্ধুরা বলে, তোফাজ্জল হোসেন সুমন ছিলো একজন ভালো মনের মানুষ। সে ছিলো আমাদের একজন নিবেদিত প্রান । আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাত নসীব দান করে।



