মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী দীপু মৃধা

আপডেট:

মুসলিম মিল্লাতের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পি ডি এম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীপঙ্কর মৃধা (দীপু)।

তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

আমি প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জরা, এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। ঈদ উল ফিতর আসুক নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি বার্তা নিয়ে। মোংলা উপজেলা সহ দেশবাসী কে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত