মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

অন্যায়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ গ্রুপের উদ্যোগে বাজার মনিটরিং

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে কিশোরগঞ্জ গ্রুপের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার বিকালে অন্যায়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ গ্রুপের উদ্যোগে বাজার মনিটরিং করেন জেলার সাধারণ ছাত্র জনতা, বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা।তাদের অংশগ্রহণে সম্মিলিত ভাবে তারা জেলা শহরের পুরানথানা লামাবাজার ও বড় বাজার মনিটরিং করেন।এ সময় তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ন‍্যায‍্য মূল‍্য রাখতে সকল ব‍্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দোকানে মূল‍্য তালিকা ঝুলিয়ে রাখা এবং যথাসম্ভব সিন্ডিককেট মুক্ত বাজার ব‍্যবস্থা তৈরি করতে সহযোগিতা চেয়েছেন।
তারা আরো বলেন,যতদিন পযর্ন্ত সবকিছু ঠিকঠাক না হচ্ছে ততদিন পযর্ন্ত তাদের এই কার্যক্রম সহ অন‍্যন‍্য কর্মসূচি নিয়মিত পরিচালিত করার চিন্তাধারা আছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত