গতকাল ২০ নভেম্বর শুক্রবার লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্তে পর্যালোচনা করা হয়। উক্ত সভার সভাপত্বিত করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন । অপরাধ দমনে বিভিন্ন কর্মপন্থা নিয়ে পর্যালোচনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভুমি পালন করায় তাদের পুরষ্ককৃত করা হয় হয়
এ সময় উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করা হয়। এই সময় আরো ভালো ভাবে দায়িত্ব পালনে পুলিশ অফিসার ও সদস্যদের নির্দেশনা দেওয়া। যে কোন মুল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না সেই দিকে সজাগ থাকতে বলা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক, পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগন।
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিত
আপডেট:

