বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন হাবিব খান

আপডেট:

সর্বস্তরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে বসবাসরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬০ চাঁদপুর-১ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ পদপ্রার্থী, জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান।

এক শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন।  নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।

বিজ্ঞাপন

নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক ।

পুরাতন বছরের দুঃখ, হতাশা ভুলে আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন । সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত