পার্মার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়ে সিরিআ লিগ শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান। রবিবার নিজেদের মাঠে পয়েন্ট তালিকার শীর্ষে তারা এমন ব্যবধান তৈরি করেছে, যা আর কেউ পেরোতে পারবে না।প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মার্কুস থুরাম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে হেনরিখ মখিতারিয়ান দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন।এই জয়ের মাধ্যমে মৌসুম শেষ হতে এখনও তিন ম্যাচ বাকি থাকতেই নিজেদের ইতিহাসে ২১তম লিগ শিরোপা জিতে নেয় ইন্টার মিলান।

