নিজস্ব প্রতিবেদক | ঢাকা
১৩ মে, ২০২৬:ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের যাত্রীসেবা ও সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এম.পি.। আজ বুধবার (১৩ মে) সকালে তিনি স্টেশন এলাকা পরিদর্শন করেন এবং রেলওয়ের সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের একগুচ্ছ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রী স্টেশনের প্রতিটি বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল। টিকিট ব্যবস্থাপনা এবং যাত্রীদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা।পরিচালনা ব্যবস্থা: ট্রেনের সময়ানুবর্তিতা ও স্টেশন প্ল্যাটফর্মের শৃঙ্খলা। যাত্রী ও রেলের সম্পদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপ। স্টেশনের ভবন, প্ল্যাটফর্ম ও আনুষঙ্গিক অবকাঠামোগত পরিস্থিতি।পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, রেলব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং জনবান্ধব করে গড়ে তুলতে হবে। তিনি যাত্রীসেবার মানোন্নয়ন ও সেবার গতি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, রেলের সেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জনাব এস. এম. জাহাঙ্গীর হোসেন, মাননীয় সংসদ সদস্য (ঢাকা-১৮) জনাব মোঃ ফাহিমুল ইসলাম, সচিব, রেলপথ মন্ত্রণালয়,জনাব মোঃ আফজাল হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে।
এছাড়াও রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
আপডেট:

