লন্ডন | ২২ এপ্রিল, ২০২৬ চেলসি ফুটবল ক্লাবের সংকট যেন থামছেই না। ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলের শোচনীয় পরাজয়ে ক্লাবটি এখন এমন এক তলানিতে গিয়ে ঠেকেছে, যা গত ১০০ বছরের ইতিহাসে দেখা যায়নি। এই হারের ফলে লিগ টেবিলে সপ্তম স্থানে নেমে গেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি, আর তাদের টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাইটন।পরিসংখ্যান যখন ভীতি জাগানিয়া ছড়িয়েছে। চেলসির বর্তমান ফর্ম কেবল হতাশাজনকই নয়, এটি রীতিমতো ঐতিহাসিক বিপর্যয়। প্রিমিয়ার লিগে এটি চেলসির টানা পঞ্চম হার।ঐতিহাসিক রেকর্ড কি বলে ১৯১২ সালের পর চেলসি কখনও এতটা বাজে সময় পার করেনি। শেষ ৯টি লিগ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ১টিতে।ইউরোপীয় স্বপ্ন ফিকে, বর্তমানে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ব্রাইটন। বিপরীতে, চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন দেখা চেলসি এখন লিভারপুল (৫৫ পয়েন্ট) থেকে বেশ পিছিয়ে পড়েছে। এমনকি আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়েই তৈরি হয়েছে বড় শঙ্কা”পারফরম্যান্স অগ্রহণযোগ্য”জানুয়ারিতে এনজো মারেস্কার স্থলাভিষিক্ত হওয়া কোচ লিয়াম রোজেনিওর দলের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। স্ট্রাসবার্গ থেকে এসে শুরুটা ভালো করলেও মার্চ থেকে খেই হারিয়ে ফেলেছে তার দল। ম্যাচ শেষে তিনি বলেন:”আমার অধীনে খেলা ম্যাচগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে সবচেয়ে বাজে। খেলোয়াড়দের মনোভাব থেকে শুরু করে মাঠের পারফরম্যান্স—সবই ছিল অগ্রহণযোগ্য। আমি এখানে এসে মিথ্যা বলতে পারব না; আজ যা দেখেছি, তা আর কখনও দেখতে চাই না।”তিনি আরও যোগ করেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারলেও দলে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু ব্রাইটনের বিপক্ষে সেই উদ্দীপনা ও দৃঢ়তার লেশমাত্র ছিল না। চেলসির মতো বড় ক্লাবের জন্য এই পারফরম্যান্স কোনোভাবেই মানানসই নয় বলে তিনি সতর্ক করেছেন।৩৪ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৪৮, তারা রয়েছে ৭ম স্থানে। অন্যদিকে সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ ব্রাইটন। লিভারপুলের পয়েন্ট ৩৩ ম্যাচে ৫৫। ফলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া এখন প্রায় অসম্ভবের পর্যায়ে চলে গেছে চেলসির পক্ষে।
সুত্র : আনসা

