বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

তুরস্কের মাঠে গোলবন্যা বইয়ে দিয়েছে ইতালি

আপডেট:

তুরস্কের মাঠে গোলবন্যা বইয়ে দিয়েছে ইতালি। আগের ম্যাচে বেলজিয়ামের কাছে হারের ধাক্কা সামলে নেশনস লিগের মঞ্চে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে রবার্তো মানচিনির দল। বুরসার এই ম্যাচে নবম মিনিটে কর্নার থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন আলেসান্দ্রো বাস্তোনি। এরপর ওয়ান-টাচ পাসিং মুভ থেকে ব্যবধান দ্বিগুণ করেন দাভিদে ফ্রাত্তেসি। এর ঠিক পাঁচ মিনিট বাদে পিয়ো এসপোসিতোর পাস থেকে নিচু শটে নিজের আন্তর্জাতিক অভিষেক রাঙান মাইকেল কাওদে।সেখান থেকে বিরতির পর তুরস্ক এক গোল শোধ করলেও সান্দ্রো তোনালির শট পোস্টে লেগে ফেরার পর ফিরতি বলে নিখুঁত হেডে বল জালে পাঠান তরুণ ফরোয়ার্ড পিয়ো। এতে স্কোরলাইন দাঁড়ায় ৪-১ এ, আর এ ব্যবধানেই মানচিনির ফেরার পর প্রথম জয় পান আজ্জুরিরা।তবে বড় জয় বা জয়ে ফেরা এসব ছাপিয়ে এই ম্যাচের সবচেয়ে বড় আলোচ্য বিষয় ছিল ইতালির একাদশ গড়ার অনন্য ইতিহাস। ২১ বছর বয়সী ছোট ভাই পিয়ো আগে থেকেই জাতীয় দলে খেললেও, এই ম্যাচে অভিষেক হয়েছে বড় ভাই ২৪ বছর বয়সী সেবাস্তিয়ানো এসপোসিতোর। ইতালির ফুটবল ইতিহাসে দুই ভাই একসঙ্গে শুরুর একাদশে খেলার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১১১ বছর আগে ১৯১৫ সালে। এ ছাড়া তাদের আরেক ভাই সালভাতোরে আগেই খেলায় তিন ভাইয়ের সিনিয়র দলে প্রতিনিধিত্ব করার বিরল হ্যাটট্রিকও পূর্ণ হলো।ভাইয়ের সঙ্গে মাঠে নামার অনুভূতি প্রকাশ করে ফরোয়ার্ড পিয়ো এসপোসিতো ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনিয়র দলের হয়ে আমার প্রথম ম্যাচের কথা ভালোভাবেই মনে রেখেছি। কারণ এটি ঠিক গত বছরই ছিল, তাই আমি তার কাঁধে অতিরিক্ত কোনো চাপ দিতে চাইনি। আমি আশা করি সে এটি পুরোপুরি উপভোগ করেছে। তার সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সত্যিই চমৎকার ছিল এবং আমি আশা করি ভবিষ্যতে আরও বহুবার এমন করার সুযোগ পাব।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত