মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

রং পাল্টে সমাজে টিকে গেছেন দূর্নীতিতে জড়িত আওয়ামীলীগের অনেকে

আপডেট:

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, দীর্ঘ প্রায় ১৬ বছরের দুর্নীতি ও স্বৈরশাসনের পর আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীরা যেন হঠাৎ করেই বাংলাদেশ থেকে অদৃশ্য হয়ে গেছেন।তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, “আওয়ামী আমলে সিন্ডিকেটভিত্তিক ব্যবসা, শেয়ার বাজারে অনিয়ম, অর্থ পাচার, দলবাজি, তেল-মর্দন, এবং ভয়াবহ দুর্নীতিতে যুক্ত হাজারো সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীরা আজকে কোথায় — কেউ জানে না।”তবে তিনি এটিও স্পষ্ট করে বলেন, “আসলে কেউ গায়েব হয়ে যায়নি। বরং যেসব আওয়ামী লীগ নেতা, কর্মী, ব্যবসায়ী ও আমলা সীল মারা হয়েছেন — অর্থাৎ যারা প্রত্যক্ষভাবে দলীয় প্রতীকে চিহ্নিত — তারা ছাড়া বাকি সবাই সফলভাবে নিজেদের অবস্থান বদলে, রং পাল্টে সমাজে টিকে গেছেন।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত