শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

ইতালির বিভিন্ন শহরে ভূকম্পন অনুভূত সুনামি সতর্কতা জারি

আপডেট:

ভূমধ্যসাগরীয় উপকূলে একের পর এক ভূকম্পন অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ইতালির সিসিলি দ্বীপের কাছে সর্বোচ্চ ৫ মাত্রার ১২টি ভূকম্পন রেকর্ড করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালার্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সমুদ্রের কাছাকাছি চলাচলে সাবধানতা অবলম্বন করতে কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে আসে এবং সরকারি দপ্তরগুলোও খালি করা হয়।দ্বীপের পশ্চিম উপকূলের ত্রাপানি শহরে একটি আদালত ভবন খালি করা হয়েছে। সিসিলি ও মূল ইতালির মধ্যবর্তী দ্বীপ লিপারিতেও শিক্ষার্থী ও পৌরসভার কর্মীরা বিভিন্ন ভবন ছেড়ে বেরিয়ে আসেন।ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিসিলির উত্তর উপকূলের পালার্মো শহর থেকে ৬০ মাইলেরও কম দূরে। দ্বীপটির প্রধান শহর পালার্মোর জনসংখ্যা প্রায় ৬ লাখ ৪৮ হাজার ২৬০।পালার্মো, পাত্তি, লিকাটা, কাপো দ্যোরলান্দো ও কাম্পোফেলিচে দি রোক্কেলা শহরের বাসিন্দারা ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন। উৎপত্তিস্থল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে লিকাটা শহরের অবস্থান।কর্মকর্তারা জানিয়েছেন, ১২টি ভূকম্পনের মধ্যে বাকি ১১টির মাত্রাও ৩-এর বেশি ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে দ্বীপটির উত্তরে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত