রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

ইতালীর বিশ্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ বাংলাদেশী নয়না আহমেদের ডিগ্রী অর্জন

আপডেট:

নিজস্ব প্রতিবেদক:: শিক্ষার কোন শেষ নাই শিক্ষার কোন বয়স নাই তারা প্রমাণ করলেন ইতালী প্রবাসীদের সুপরিচিত মুখ নয়ন আহমেদ। তিনি একজন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।নয়না আহমেদ ইতালীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশী হিসেবে এমবিএ পাস করলেন। এতে করে বাঙ্গালীদের মুখ উজ্জ্বল করেছেন।তিনি নারীদের উন্নয়ন, ইতালির বাঙালি কমিউনিটিতে তার উল্লেখ্যযোগ্য ভুমিকা রয়েছে। বৈশাখী মেলা আয়োজনে তার ভুমিকা রয়েছে। উল্লেখ্য, নয়না আহমেদ সব সময় বাঙ্গালী কমিউনিটি প্রবাসীদের পাশে থাকেন। তিনি লিবিয়ার মাধ্যমে যে সকল বাঙালীরা ইতালীতে আসেন তাদের পাশে দাঁড়ান। উনি কোর্টে দোভাষী হিসেবে কাজ করছেন।

ইতালী বাংলাদেশী সকলে তার দীর্ঘায়ু ও আগামী দিনের সফলতা কামনা করেন। দিন দিন আমাদের বাঙ্গালীদের সুনাম ইতালিতে বয়ে আনছেন। একজন মহিলা হয়েও আজকে উনি জনগণের পাশে থেকে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত