বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

একজোট হয়েও মধ্য-ডানপন্থীদের হারাতে পারবে না বিরোধী শিবির : যোগাযোগ মন্ত্রী সালভিনি

আপডেট:

এক টেলিভিশন সাক্ষাৎকারে ইতালির ক্ষমতাসীন জোটের নেতা মাত্তেও সালভিনি দাবি করেছেন, জুসেপ্পে কন্তে এবং এলি শ্লাইনসহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল একজোট হলেও তারা বর্তমান মধ্য-ডানপন্থী জোটের ধারেকাছেও আসতে পারবে না।সম্প্রতি রেজ্জো কালাব্রিয়ার উপনির্বাচনে কন্তে ও শ্লাইনের যৌথ বিরোধী শিবিরের শোচনীয় ভরাডুবি হয়েছে উল্লেখ করে তিনি জানান, সেখানে বর্তমান শাসক জোট ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে নিরঙ্কুশ জয় অর্জন করেছে। সালভিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কন্তে-শ্লাইনদের এই রাজনৈতিক বিরোধিতাকে উপেক্ষা করেই আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারি জোট বিপুল ব্যবধানে পুনরায় বিজয়ী হবে।বামপন্থীদের তীব্র সমালোচনা করে সালভিনি বলেন, কন্তে ও শ্লাইনের নেতৃত্বাধীন দলগুলো বিগত ৩০ বছর ধরে কেবল ফাঁকা বুলিই দিয়ে এসেছে। তাদের কথার বিপরীতে কাজ করে কালাব্রিয়ার মহাসড়ক উন্নয়নের জন্য ইতিমধ্যে সাড়ে তিন বিলিয়ন ইউরোর একটি প্রকল্প শুরুর কথা জানান তিনি।এ ছাড়া বিরোধীদের সমালোচনা অগ্রাহ্য করে তিনি বেশ কিছু জনকল্যাণমূলক সিদ্ধান্ত ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে স্বনির্ভর পেশাজীবীদের ফ্ল্যাট ট্যাক্স সীমার পরিমাণ ১ লাখ ইউরোতে উন্নীত করা এবং প্রায় ৫০ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালু করা।
​কন্তে ও শ্লাইন বর্তমান সরকারের অর্থনৈতিক নীতির বিরোধিতা করা সত্ত্বেও সালভিনি নিশ্চিত করেন যে, দেশের শীর্ষ ব্যাংকগুলোর রেকর্ড ৫০ বিলিয়ন ইউরো মুনাফা থেকে সাধারণ মানুষের সহায়তার জন্য প্রয়োজনীয় তহবিল আদায়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত