আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এরমধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৩০ হাজার ৬৬৬টি
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। সেই সঙ্গে ৪ লাখ ৪৬ হাজার ৮৮৮ জন নিবন্ধিত শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না। খাতা মূল্যায়নে থাকছে না মানবিক নম্বর। প্রশ্নফাঁস-অনিয়ম রোধে থাকছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই সঙ্গে পরবর্তী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরে নেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।গতকাল সোমবার সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে মোট শিক্ষার্থী ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ও ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৭৪২টি। এ ছাড়া কারিগরি বোর্ডে এসএসসিতে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। কারিগরি বোর্ডে মোট কেন্দ্র ৬৫৩টি।ড. আ ন ম এহছানুল হক মিলন নকল-অনিয়ম রোধে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে, প্রশ্নপত্র যারা থানা থেকে নেবেন তারা কোনো ক্রাইম করছে কিনা, তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা মনিটরিং সেল করেছি, এর মধ্যে কিছু হয় কিনা সেজন্য আমরা এগুলো খুব সুন্দরভাবে সবকিছু করেছি। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেখানে ডিসি- ইউএনও সহ সবাই থাকছেন। এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০ যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিনের মধ্যে ল’ মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। এই আইনে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না। এগুলো ইনক্লুড করা হয়েছে এবং পরীক্ষার যে ডেফিনেশন সেটা বদলানো হয়েছে।
আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন
আপডেট:

