রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম তবুও অভাব অনটন মুক্তি মিলছে না :পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আপডেট:

লক্ষ্মীপুর প্রতিনিধি : আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। ১৭ বছরের এ জঞ্জাল থেকে বের হতে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা করেন।শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন। এরপরও অভাব অনটন থেকে আমরা বের হতে পারছি না। এরমধ্যে ১৭ বছরের অরাজনৈতিক পরিবেশ ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছিল। আমার আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে। ১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, ৭ মাসে শেষ হয়ে যাবে এটা মনে করার কোন অবস্থান বা বলা ঠিক হবে না। দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে আমাদেরকে অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২-১৩-১৪-১৫ ঘন্টা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন৷ আমরাও সেভাবে সমন্বয় করছি এবং তার হাতকে শক্তিশালী করছি।পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি, শিক্ষা বিস্তারকে হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি, সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সেটাও আমরা হারিয়েছি। এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। এই জেনারশন তারা সর্বশেষ ১৭ বছরের সঙ্গে আমাদের সাথে যোগ হয়েছে। এরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।’প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু ও প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত