ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে অভিবাসী ও ভাষা না জানা শিক্ষার্থীদের নিয়ে নেওয়া একটি নতুন সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই বিষয়ে সতর্কবার্তা দিলেও, দেশটির সরকার তাদের অবস্থানে অনড় রয়েছে।ইউরোপীয় ইউনিয়ন কঠোর ভাষায় স্মরণ করিয়ে দিয়েছে যে, যেকোনো ধরনের সরাসরি বা পরোক্ষ জাতীয়তাবাদী বৈষম্য ইউরোপীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইইউর আইন অনুযায়ী, কেবল জনশৃঙ্খলা, জননিরাপত্তা কিংবা জনস্বাস্থ্যের মতো বিশেষ ও কঠোর কারণ ছাড়া জাতীয়তার ভিত্তিতে কোনো ছাড় বা বৈষম্যমূলক নীতি গ্রহণের সুযোগ নেই।সরকারের সাফাই ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা এই নীতিকে বৈষম্যমূলক বলতে নারাজ। তার মতে, এটি কোনো বৈষম্য নয়; বরং যে শিক্ষার্থীরা ইতালীয় ভাষা জানে না, তাদের মূল ধারার শিক্ষাব্যবস্থায় সহজে যুক্ত বা সমন্বিত করার একটি ইতিবাচক উদ্যোগ।সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি (পিডি) ইউরোপীয় বাধ্যবাধকতা আসার আগেই অবিলম্বে এই অধ্যাদেশটি প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছে।অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাগত স্বায়ত্তশাসন ও আস্থার ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্কুল অধ্যক্ষদের সংগঠন ‘দিরিজেন্তিস্কুওলা’। সংগঠনটির মতে, এই সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যপরিচালনা ও স্বায়ত্তশাসনকে সরাসরি ক্ষুণ্ন করবে।এছাড়া শিক্ষক ইউনিয়ন CGIL ও ANIEF শিক্ষার্থী সংখ্যা সীমিত করার মতো restrictive পদক্ষেপ নেওয়ার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত ইতালীয় ভাষা শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে।

